হিন্দুস্তান পেট্রোলিয়ামে ৬০৮ জন ইঞ্জিনিয়ার নিয়োগ, পশ্চিমবঙ্গ-সহ আর কোথায় পোস্টিং?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
hpcl-graduate-apprentice-recruitment-2026-608-posts

HPCL Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ৬০৮ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে প্রশিক্ষণ চলবে। অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে, শেষ দিন ২ মার্চ।

দেশের অন্যতম তেল বিপণন সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর মার্কেটিং বিভাগের অধীনে এই নিয়োগ হবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের। প্রশিক্ষণকালীন কাজের সুযোগ মিলবে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, বিহার, ছত্তীসগঢ়, দিল্লি, গুজরাট ও গোয়া-সহ বিভিন্ন রাজ্যে।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে। ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। পৃথক যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।

READ  বন সহায়ক নতুন নিয়োগে স্থগিতাদেশ! নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নির্বাচিত প্রার্থীদের মাসিক বৃত্তি ২৫,০০০ টাকা নির্ধারিত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলবে। প্রতিষ্ঠান সূত্রে খবর, স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। আগ্রহীদের প্রথমে নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তার পরে সংস্থার ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে। ২ মার্চের পরে আর আবেদন গ্রহণ করা হবে না।

Share this: