পারমাণবিক শক্তি কেন্দ্রে শিক্ষানবিশ পদে নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
npcil-executive-trainee-recruitment-last-date-4-march

NPCIL Recruitment 2026: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ৩০টি এগ্‌জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগ হবে। স্নাতক ও স্নাতকোত্তর প্রার্থীরা ৪ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের প্রথমে এক বছরের প্রশিক্ষণে রাখা হবে।

রাষ্ট্রায়ত্ত এই সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং এবং ফায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকরাও সুযোগ পাবেন। বয়সসীমা সর্বোচ্চ ২৬ বছর।

প্রতিষ্ঠান সূত্রে খবর, প্রাথমিক ভাবে বাছাই হওয়া প্রার্থীদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। ওই সময়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফায়ার সেফটি, হেলথ ফিজ়িক্স এবং রিঅ্যাক্টর ফিজ়িক্স বিভাগের কাজে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। প্রশিক্ষণকালীন মাসিক পারিশ্রমিক ৭৪ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী বেতন প্রাপ্য হবে এবং বিভিন্ন প্রকল্প বা দফতরে স্থায়ী পদে নিযুক্ত করা হবে।

READ  Coal India Requirment 2026: কোল ইন্ডিয়ায় ২৭৬ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার সময়সীমা ১২০ মিনিট। পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে সাক্ষাৎকারে ডাকা হবে। ৪ মার্চের মধ্যে আবেদন অনলাইনে জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা।

Share this: