
IIEST Recruitment 2026: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-এর ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে।
সংশ্লিষ্ট প্রকল্পে শূন্যপদ একটি। নির্বাচিত প্রার্থীকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। মাসিক পারিশ্রমিক ধার্য হয়েছে ৭৫ হাজার ৪০০ টাকা। ২৬ ফেব্রুয়ারি বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
যোগ্যতার ক্ষেত্রে বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মলিকিউলার বায়োলজি, বায়োফিজ়িক্স, মেটিরিয়ালস সায়েন্স, বায়োইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। গবেষণার কাজ মূলত ইলেকট্রোকেমিক্যাল এবং ইলেকট্রনিক বায়োকেমিক্যাল সেন্সর ডেভেলপমেন্ট, পাশাপাশি বায়োমেডিক্যাল সেন্সরের জন্য মেটিরিয়াল সিন্থেসিস সংক্রান্ত। এই ক্ষেত্রগুলিতে অভিজ্ঞতা ও দক্ষতা থাকা আবশ্যক।
আগ্রহীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ করা হবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







