IISWBM Recruitment 2026: কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্টে চুক্তিভিত্তিক অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র দাখিল করা যাবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট -এর ম্যানেজমেন্ট হাউসে এই নিয়োগ হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত। প্রয়োজন অনুযায়ী শূন্যপদের সংখ্যা নির্ধারণ করা হবে।নিযুক্তদের কাজের মেয়াদ প্রথমে এক বছর। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের প্রয়োজন এবং কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে সেই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। পারিশ্রমিক নির্ধারিত হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে।
যোগ্যতার ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা বাধ্যতামূলক। পাশাপাশি ভবন নির্মাণ সংক্রান্ত কাজে ন্যূনতম এক বছরের তত্ত্বাবধায়ক অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, এই অভিজ্ঞতা সংক্রান্ত প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি পাঠাতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে। ২০ ফেব্রুয়ারির পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না। পরবর্তী পর্যায়ে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ করা হবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







