
Cooch Behar District Clerk Recruitment: কোচবিহার জেলা প্রশাসনে কাজের সুযোগ মিলছে। কোচবিহার জেলা প্রশাসন ক্লার্ক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরে কাজের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। মাসিক বেতন নির্ধারিত হয়েছে ১০ হাজার টাকা।
এই পদে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি অনুযায়ী ৬৪ বছরের কম হতে হবে। কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন। অন্যান্য যোগ্যতার বিষয়ে বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
নিয়োগ হবে ‘ওয়াক-ইন ইন্টারভিউ’- এর মাধ্যমে। আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে। ওই দিন নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকতে হবে।
আবেদনপত্র ডাউনলোড করতে হলে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও আবেদনপত্র পাওয়া যাবে। সাক্ষাৎকারের দিন পূরণ করা ফর্ম ও প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে হাজির হতে হবে। বিস্তারিত জানতে জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







