যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে শিক্ষকতার সুযোগ, কবে ইন্টারভিউ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
jadavpur-university-guest-faculty-computer-science-interview

JU Recruitment 2026: কম্পিউটার সায়েন্সে উচ্চশিক্ষার পর যাঁরা শিক্ষকতার পথে এগোতে চাইছেন, তাঁদের জন্য সুযোগ এনে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে অতিথি অধ্যাপক নিয়োগের কথা জানানো হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে আলাদা করে আবেদনপত্র দাখিলের প্রয়োজন নেই। নির্ধারিত দিনে ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্যতা যাচাই করা হবে।

কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য মাইনর কোর্স পরিচালনার উদ্দেশ্যেই এই নিয়োগ। অতিথি অধ্যাপক পদে মোট দু’টি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের পাঠদানের দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঠক্রম অনুযায়ী।

আবেদনকারীদের শিক্ষাগত ও অন্যান্য মানদণ্ড ইউজিসি অথবা রাজ্য সরকার নির্ধারিত নিয়ম মেনেই স্থির করা হয়েছে। কাজের মেয়াদ ছ’মাসের জন্য নির্দিষ্ট থাকবে। পারিশ্রমিকও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মাবলি অনুসারেই দেওয়া হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

READ  তিনটি পদে কর্মী খুঁজছে পশ্চিম বর্ধমান স্বাস্থ্য বিভাগ, কবে পর্যন্ত করা যাবে আবেদন?

আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর আড়াইটে নাগাদ ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট দিনে প্রার্থীদের জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ সংক্রান্ত স্থান, সময় এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে।

Share this: