সেন্ট্রাল ব্যাঙ্কে ৩৫০ অফিসার নিয়োগ, বেতন শুরু ৪৮ হাজার থেকে; জানুন আবেদনের পদ্ধতি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
central-bank-of-india-350-officer-recruitment

Central Bank of India Recruitment 2026: ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের জন্য সুখবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশজুড়ে বিভিন্ন শাখায় মোট ৩৫০ জন স্পেশালিস্ট অফিসার (SO) নিয়োগ করা হবে।

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই ৩৫০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে মার্কেটিং অফিসার পদে। মোট ৩০০টি শূন্যপদ রাখা হয়েছে মার্কেটিং অফিসারদের জন্য। পাশাপাশি ৫০টি পদে নিয়োগ করা হবে বৈদেশিক মুদ্রা কর্মকর্তা বা ফরেন এক্সচেঞ্জ অফিসার।

যোগ্যতার কথা বলতে গেলে, মার্কেটিং অফিসার পদের জন্য আবেদন করতে হলে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে MBA বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা কর্মকর্তা পদের জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি IIBF-এর নির্দিষ্ট কোর্স সম্পন্ন করা আবশ্যক। বয়সসীমার ক্ষেত্রেও রয়েছে আলাদা শর্ত। মার্কেটিং অফিসার পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩০ বছরের মধ্যে। আর ফরেন এক্সচেঞ্জ অফিসার পদের জন্য বয়সসীমা ধায্য হয়েছে ২৫ থেকে ৩৫ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

READ  EIL Recruitment 2025: ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে ১৯টি পদে কর্মী নিয়োগ, কর্মস্থল কলকাতা ও অন্যান্য শহরে

বেতন কাঠামোও বেশ আকর্ষণীয়। চাকরির শুরুতেই মাসিক বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু হবে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তা সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এর সঙ্গে থাকছে অন্যান্য সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তিনটি ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপর নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। সবশেষে হবে নথিপত্র যাচাই।

আবেদন করতে হলে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment’ বিভাগে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। সাধারণ ও EWS প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে এই ফি ১৭৫ টাকা। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this: