
AAI Recruitment 2026: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) বিভিন্ন বিভাগে পরামর্শদাতা বা কনসালট্যান্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এডসিল (ইন্ডিয়া) লিমিটেডের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট – এই তিনটি পদে যোগ্য প্রার্থীদের সন্ধান করা হচ্ছে।
প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিযুক্তদের দিল্লির সদর দফতরে পোস্টিং দেওয়া হবে। পরবর্তীকালে কাজের প্রয়োজনীয়তা ও দক্ষতা বিচার করে এই চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। পদের গুরুত্ব অনুযায়ী, নিযুক্তদের মাসিক সাম্মানিক ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে।
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যিক। পাশাপাশি পেশাগত অভিজ্ঞতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আবেদনের জন্য তিনটি পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা যথাক্রমে ৩৫, ৪০ এবং ৪৫ বছর স্থির করা হয়েছে। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা যাচাইয়ের পর একটি ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে পারবে। আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যক্তিগত বিবরণী পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক।
আগামী ৮ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগের শর্তাবলি, ইন্টারভিউয়ের নির্ঘণ্ট এবং নির্দিষ্ট পদের যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাকরিপ্রার্থীদের সংস্থার নিজস্ব ওয়েবসাইট (https://www.edcilindia.co.in/) দেখার করার পরামর্শ দেওয়া হয়েছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







