Kalyani University Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কল্যাণী বিশ্ববিদ্যালয় এবার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদটি একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অধীনে। অল্প সময়ের চুক্তিভিত্তিক হলেও, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের জন্য হতে পারে দুর্দান্ত সুযোগ।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
আবেদনের জন্য প্রার্থীদের যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে –
- Biological Sciences
- Fishery Sciences
- Animal Sciences
- Agricultural Sciences
- Environmental Management
চাকরির বিবরণ
- পদ: Project Assistant
- শূন্যপদ: ১টি
- কাজের জায়গা : Ecological Studies and International Centre for Ecological Engineering, Kalyani University
- চুক্তির মেয়াদ: ৬ মাস
- পারিশ্রমিক: ২৫,০০০ টাকা (প্রতি মাসে)
আবেদন প্রক্রিয়া
- আগ্রহী প্রার্থীদের জীবনপঞ্জি (CV) ও নথি স্ক্যান করে ই-মেল মারফত পাঠাতে হবে।
- নির্বাচনের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না।
- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
কীভাবে আবেদন করবেন?
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট klyuniv.ac.in ভিজিট করুন।
- নিয়োগ-বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা ভালোভাবে পড়ুন।
- জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র একত্র করুন।
- বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেল আইডিতে সব নথি পাঠান।
কবে আবেদনের শেষ তারিখ?
- সমস্ত নথি ২৫ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে।
- একই দিনে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে।
চাকরিটি স্বল্প মেয়াদের হলেও এক অনন্য সুযোগ। গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চাইলে এই চাকরি আপনার জন্য হতে পারে সঠিক সূচনা। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।








