WB Police Recruitment 2025: চাকরির খোঁজ করছেন? পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফে এসেছে নতুন সুযোগ। বনগাঁ পুলিশ তাদের সাইবার অপরাধ বিভাগের জন্য খুঁজছে এক জন বিশেষজ্ঞ। যে ব্যক্তি ডেটা রিকভারি, ডেটা অ্যানালিসিস ও ডিজিটাল ফরেন্সিক কাজে দক্ষ, তার জন্য এটি এক দারুণ সুযোগ। শুধু কম্পিউটার জানা হলেই হবে না, সাইবার নিরাপত্তা ও ফরেন্সিক টুলে হাতে-কলমে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
- কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
- সাইবার অপরাধ সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
- ডেটা রিকভারি, ডেটা অ্যানালিসিস, ডেটা কার্ভিং-এ দক্ষতা থাকতে হবে।
- সিড্যাক বা সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিজিটাল ফরেন্সিক সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা থাকতে হবে।
- সমস্ত সাইবার ফরেন্সিক টুল ও নেটওয়ার্ক ফরেন্সিক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
চাকরির বিবরণ
- পদ: Cyber Support Personal
- শূন্যপদ: ১
- কাজের জায়গা: বনগাঁ পুলিশ, সাইবার অপরাধ বিভাগ
- চাকরির ধরন: অস্থায়ী / বিশেষজ্ঞ ভিত্তিতে
আবেদন প্রক্রিয়া
- প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
- লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
সব ধাপ সফলভাবে পেরোলেই চাকরি নিশ্চিত।
কীভাবে আবেদন করবেন?
- আবেদনপত্র সহ সকল প্রয়োজনীয় নথি ডাকযোগে জমা দিতে হবে।
- বিস্তারিত বিজ্ঞপ্তি ও ঠিকানা পাওয়া যাবে পশ্চিমবঙ্গ পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in
কবে আবেদনের শেষ তারিখ?
২৪ সেপ্টেম্বর ২০২৫ মধ্যে আবেদন করতে হবে।
তাই দেরি না করে, যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।








