রেলের পরীক্ষায় কেন আধার কার্ড বাধ্যতামূলক? জারি হল একগুচ্ছ নতুন নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
railway-ntpc-exam-2026-aadhaar-verification-mandatory

NTPC Recruitment 2026: আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে চলা এনটিপিসি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রুখতে বিশেষ সুরক্ষাবিধি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। বায়োমেট্রিক পরিচয় যাচাইকরণ ও আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ২৭ মার্চ পর্যন্ত চলতে থাকা এই পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী চিহ্নিত করতে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হবে। পরীক্ষাকেন্দ্রে আবেদনকারীদের তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্য মিলিয়ে দেখা হবে। সে কারণে পরীক্ষার্থীদের আধার কার্ডের ডিজিটাল কপিটি ইউআইডিএআই সিস্টেম মারফত আগেভাগেই আনলক করে রাখতে হবে। যাতে দ্রুত পরিচয় যাচাইকরণ সম্পন্ন করা সম্ভব হয়। কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে এই পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ কিংবা কোনও প্রকার বৈদ্যুতিন সামগ্রী সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

READ  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে আইআইটি গুয়াহাটিতে সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের মুখে কড়া দেহতল্লাশি ও পরিচয় যাচাইকরণের বিশেষ ব্যবস্থা থাকবে। এর আগে একাধিক নিয়োগ পরীক্ষায় মোবাইল ব্যবহারকারী ও ভুয়ো পরীক্ষার্থী হাতেনাতে পাকড়াও হওয়ার ঘটনা ঘটেছে। এবার প্রতিটি কেন্দ্রে জ্যামার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তৎক্ষণাৎ তাঁর পরীক্ষা বাতিল করা হবে। ১২ মার্চের মধ্যে প্রার্থীরা জানতে পারবেন তাঁদের পরীক্ষা কোন শহরে বা কেন্দ্রে পড়েছে।

১০০ নম্বরের এই পরীক্ষার জন্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৯০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। তবে যাঁরা বিশেষ ভাবে সক্ষম প্রার্থী হিসেবে আবেদন করেছেন তাঁরা পরীক্ষা শেষ করার জন্য ১২০ মিনিট সময় পাবেন। এই পরীক্ষার মাধ্যমে রেলের অধীনস্থ বিভিন্ন বিভাগে টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সহ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Share this: