বালিগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ, ইন্টারভিউ কবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
kendriya-vidyalaya-baligunge-teacher-recruitment-interview-feb-13

KVS Teacher Recruitment 2026: বালিগঞ্জের পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, বালিগঞ্জ-এ শিক্ষক ও সহায়ক শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে খবর, ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য আংশিক সময়ের চুক্তির ভিত্তিতে একাধিক পদে কর্মী নেওয়া হবে। এ ক্ষেত্রে আগাম কোনও আবেদনপত্র দাখিলের প্রয়োজন নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।

পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক (পিআরটি) এবং বালবাটিকা শিক্ষক পদে নিয়োগ করা হবে। পাশাপাশি নাচ ও যোগ প্রশিক্ষক, পাইপ ব্যান্ড প্রশিক্ষক, কাউন্সেলর, নার্স, চিকিৎসক, স্পেশ্যাল এডুকেটর, কম্পিউটার প্রশিক্ষক এবং স্পোর্টস কোচ হিসেবেও কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। পিজিটি, টিজিটি ও পিআরটি পদে হিন্দি, ইংরেজি, রসায়ন, পদার্থবিদ্যা-সহ বিভিন্ন বিষয় পড়ানোর দায়িত্ব থাকবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

READ  কলকাতা ক্যাম্পাসে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, আবেদন করবেন কী ভাবে?

প্রথম পর্যায়ে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই নিয়োগ করা হবে। বিদ্যালয় সূত্রে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর নির্ধারিত হয়েছে। নিযুক্তদের মাসিক পারিশ্রমিক কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের প্রচলিত নিয়ম মেনেই দেওয়া হবে।

পিজিটি পদে আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বিএড বা সমতুল ডিগ্রি থাকা বাধ্যতামূলক। অন্যান্য পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা আলাদা ভাবে নির্ধারিত রয়েছে। তবে সব পদের ক্ষেত্রেই হিন্দি ও ইংরেজি ভাষায় সাবলীলতা এবং কম্পিউটার পরিচালনা সংক্রান্ত দক্ষতা আবশ্যক।

নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ওই দিন সকাল ৮টা থেকে ১১টার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে নাম নথিভুক্তির প্রক্রিয়া চলবে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত থাকতে হবে। নিয়োগের শর্তাবলি ও বিস্তারিত তথ্য বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (https://baligunge.kvs.ac.in/) প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরেই জানা যাবে।

Share this: