২০২৬ কুয়েট পিজি পরীক্ষার দিন ঘোষণা, বিষয় কমল, বিদেশের ১৬ শহরে কেন্দ্র

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
cuet-pg-2026-exam-date-announced-subjects-reduced-nta

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর স্তরে (PG) ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (CUET PG) পরীক্ষা ২০২৬-এর মার্চ মাসে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার তারিখ ও কেন্দ্রের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

২০২৬ সালে এই পরীক্ষা দেশের ২৯২টি এবং বিদেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা রাজ্যের ১৩টি শহরেও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এই বছর আইন, ভাষা ও সাহিত্য, ইঞ্জিনিয়ারিং সহ মোট ১৪৫টি বিষয়ে ভর্তির জন্য স্নাতকরা পরীক্ষা দিতে পারবেন। এর মধ্যে ভাষা ও সাহিত্য নির্ভর ৪১টি এবং বিজ্ঞানের ৩০টি বিষয় রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে ১৫৭টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়েছিল, ফলে এই বছর বিষয় সংখ্যা কিছুটা কমেছে।

READ  কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল? জানালেন সংসদ সভাপতি

বিজ্ঞান, কলা এবং বাণিজ্যের বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষার্থীদের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা ধার্য করা হয়নি। এনটিএ ১৪ ডিসেম্বর থেকে অনলাইনে নাম নথিভুক্তিকরণের পোর্টাল চালু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত ওই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

এই পরীক্ষাটি কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে নেওয়া হবে। তবে, এখনও পর্যন্ত পরীক্ষাটি কতগুলি পর্বে নেওয়া হবে, সেই তথ্য এনটিএ প্রকাশ করেনি। গত বছর, ২০২৫ সালে মোট ১ ঘণ্টা ৩০ মিনিটের এই পরীক্ষাটি তিন দফায় নেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষার পর্যায়গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে প্রস্তুতির সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

Share this: