
Balmer Lawrie Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে ২৮টি শূন্যপদে নিয়োগ হবে। কলকাতা-সহ একাধিক শহরে পোস্টিং দেওয়া হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৩ মার্চ।
দেশের বিভিন্ন প্রান্তে কর্মী নেবে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউনিট হেড, জুনিয়র অফিসার এবং অফিসার পদে নিয়োগ হবে। ট্র্যাভেল অ্যান্ড ভ্যাকেশন, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স সার্ভিসেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং বিভাগে নিযুক্তদের কাজের দায়িত্বে থাকতে হবে। কর্মস্থল হিসাবে কলকাতা, মুম্বই, ইনদওর, আমদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও বিজয়ওয়াড়ার কার্যালয়ের নাম উল্লেখ রয়েছে।
পদভেদে বয়সের ঊর্ধ্বসীমা ২৭, ৩০ অথবা ৩২ বছর নির্ধারিত। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য নিয়মে বয়সে ছাড় মিলবে। কিছু পদের ক্ষেত্রে মাসিক বেতনকাঠামো ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা অথবা ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকার মধ্যে হতে পারে। অন্যান্য পদে সংস্থার নির্ধারিত নিয়ম মেনে বেতন স্থির করা হবে। ট্র্যাভেল বিভাগে অফিসার পদে আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি আবশ্যিক। অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও পৃথক যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
প্রতিষ্ঠান সূত্রে খবর, আবেদন কেবল অনলাইনে গ্রহণ করা হবে। নির্দিষ্ট লিঙ্কে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। তার পরে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখা হবে। নিয়োগের শর্তাবলি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত তথ্য সংস্থার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জানাতে হবে আগ্রহীদের।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







