অন্ত্র-মস্তিষ্কের সম্পর্ক খতিয়ে দেখতে গবেষক নিয়োগ করবে কল্যাণী এমস! কারা আবেদন করতে পারবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
aiims-kalyani-recruitment-2026-project-technical-support-gut-brain-microbiome-icmr

AIIMS Kalyani Recruitment 2026: কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে অন্ত্র ও মস্তিষ্কের মাইক্রোবায়োম নিয়ে গবেষণার জন্য প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে এক জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন শেষ ৫ মার্চ।

কল্যাণীর এই স্বীকৃত প্রতিষ্ঠানে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের অধীনে প্রকল্পের কাজ হবে। অন্ত্র এবং মস্তিষ্কের মাইক্রোবায়োমের পারস্পরিক মিথষ্ক্রিয়া খতিয়ে দেখাই মূল লক্ষ্য। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ প্রকল্পে অর্থ সহায়তা করছে। অত্যাধুনিক গবেষণার অংশ হিসেবে নির্দিষ্ট সময়ে তথ্য সংগ্রহ ও পরীক্ষাগারভিত্তিক কাজ সামলাতে হবে নির্বাচিত প্রার্থীকে।

নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে। শূন্যপদ একটি। প্রথমে ছ’মাসের চুক্তিতে কাজের মেয়াদ স্থির করা হয়েছে। কর্মদক্ষতার ভিত্তিতে সেই মেয়াদ বাড়িয়ে এক বছর করা হতে পারে। প্রতি মাসে পারিশ্রমিক ১৮,০০০ টাকা। এর পাশাপাশি বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতা দেওয়া হবে।

READ  ফেব্রুয়ারিতে হচ্ছে না রাইফেলম্যান ও কনস্টেবল নিয়োগের পরীক্ষা, কী কারণে স্থগিত?

বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। প্যারামেডিক্যাল বা অ্যালায়েড সায়েন্সেসে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যাঁরা মাধ্যমিক উত্তীর্ণ, তাঁদের ক্ষেত্রে ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা বা আইটিআই যোগ্যতার উল্লেখ রয়েছে। পাশাপাশি প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতা। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

প্রতিষ্ঠান সূত্রে খবর, লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আগ্রহীদের নির্ধারিত ই-মেল আইডিতে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। আগামী ৫ মার্চের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি ও অন্যান্য নির্দেশ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।

Share this: