মাসে ৬০ হাজার টাকা সাম্মানিক! রেলে ৩০ জন ম্যানেজার নিয়োগ করছে ইরকন, আবেদনের যোগ্যতা কী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
ircon-international-manager-recruitment-2025-apply-now

কেন্দ্রীয় রেল মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সংস্থার একটি বিশেষ প্রকল্পের কাজের প্রসারে ম্যানেজার (ইলেকট্রিক্যাল) পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে কাজ শুরু হলেও, পরবর্তীকালে প্রকল্পের প্রয়োজন এবং প্রার্থীর কর্মদক্ষতার নিরিখে এই মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সম্ভাবনা থাকছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ৩০টি। নির্বাচিতদের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে প্রকল্পের অধীনে অসমের লামডিং এবং তিনসুকিয়া অঞ্চলে নিয়োগ করা হবে। আবেদনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম মেনে বয়সের বিশেষ ছাড় পাওয়া যাবে। এই পদে নিযুক্তদের মাসিক সাম্মানিক হিসেবে এককালীন ৬০,০০০ টাকা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

যোগ্যতার মাপকাঠিতে কোনো শিথিলতা রাখছে না সংস্থা। আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

READ  ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে ১৫৪টি পদে কাজের সুযোগ, আবেদন করবেন কিভাবে?

ইচ্ছুক প্রার্থীদের অফলাইন মোডে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। ১৯ জানুয়ারির পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে সাফ জানানো হয়েছে। প্রার্থীদের প্রথমে প্রাথমিক বাছাই এবং পরবর্তীতে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করা হবে।

আবেদনের শেষ তারিখ আগামী ১৯ জানুয়ারি। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.ircon.org-তে।

Share this: