
পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (West Bardhaman District Health and Family Welfare Samiti) বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত এই ঘোষণায় জানানো হয়েছে যে, মোট ১৫১টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।
যে পদগুলিতে নিয়োগ করা হবে, সেগুলি হল মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কাউন্সেলর এবং কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট (আরবান)। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১৫১টি। বিভিন্ন পদের জন্য আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর অথবা ৬৭ বছর নির্ধারণ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ১৩,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে গেলে প্রার্থীর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও, এক বছরের ইন্টার্নশিপ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা জরুরি। বাকি পদগুলির ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহী প্রার্থীরা রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন জানানোর শেষ দিন ২৯ ডিসেম্বর। আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া দরকার। জেলা প্রশাসন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







