স্টাফ সিলেকশন কমিশন (SSC) আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইবার সুযোগ থাকছে কলকাতার দফতরে ইয়ং প্রফেশনাল পদে কাজ করার। যারা স্নাতক পাস করেছেন এবং আইটি/কম্পিউটার শাখায় অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জন্য এটি হতে পারে দুর্দান্ত সরকারি চাকরির সুযোগ।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
এসএসসি-র তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে –
- বয়স সীমা: ২১ থেকে ৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন-এ স্নাতক ডিগ্রি
- অভিজ্ঞতা: কম্পিউটার, নেটওয়ার্কিং, হার্ডওয়্যার বা সফটওয়্যার সংক্রান্ত কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা
চাকরির বিবরণ
- পদ: ইয়ং প্রফেশনাল
- শূন্যপদ সংখ্যা: ২টি
- মাসিক বেতন: ₹৪০,০০০/-
- অতিরিক্ত সুবিধা: ট্রাভেল অ্যালায়েন্স ভাতা
- নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (১ বছর, বাড়ানো যেতে পারে)
- প্রশিক্ষণ: যোগদানের পর ৩ দিনের ট্রেনিং
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের জীবনপঞ্জি (Resume), শিক্ষাগত যোগ্যতার নথি এবং অভিজ্ঞতার প্রমাণপত্র ডাকযোগে জমা দিতে হবে।
- আবেদনের ফরম্যাট: এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে sscer.org
- নথি পাঠানোর ঠিকানা: Nizam Palace, Kolkata
কীভাবে আবেদন করবেন?
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান – sscer.org
- নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র ডাউনলোড করুন।
- সঠিকভাবে তথ্য পূরণ করে জীবনপঞ্জি ও নথির সঙ্গে যুক্ত করুন।
- ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
- মনে রাখবেন, শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন। সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।








