আপনি যদি ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকেন, তবে আপনার জন্য দারুণ একটা খবর আছে। কলকাতার সবার পরিচিত এসএসকেএম হাসপাতাল (ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ) নতুন করে হাউসস্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেন্টিস্ট্রি বিভাগে মোট ৭টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। যারা সরকারি চাকরির খোঁজ করছেন, বিশেষত তরুণ ডেন্টাল সার্জনরা, তাদের জন্য এটি একেবারে চমৎকার সুযোগ।
Table Of Contents
কী কী যোগ্যতা লাগবে?
- আপনার অবশ্যই BDS (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি) ডিগ্রি থাকতে হবে।
- ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা ভালো।
- যাঁরা অন্তত এক বছর হাউসস্টাফ হিসেবে কাজ করেছেন, তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
- পদ: হাউসস্টাফ (ডেন্টিস্ট্রি)
- মোট শূন্যপদ: ৭টি
- চুক্তির মেয়াদ: প্রথমে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে।
- বেতন: সরকারি নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেই। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে।
- নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে।
- জন্মসনদ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র, রেজিউম (Resume) সব নথি সঙ্গে রাখতে হবে।
- আবেদনপত্র ও নথি হাতে করে হাসপাতালের অফিসে জমা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর, ২০২৫
- প্রয়োজনীয় ফর্ম ও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে ipgmer.gov.in
- যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে।
- ইন্টারভিউয়ের দিন: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (সকাল ১২:৩০টার মধ্যে উপস্থিত হতে হবে)।
কেন আবেদন করবেন?
- স্বনামধন্য এসএসকেএম হাসপাতাল-এ কাজ করার সুযোগ।
- সরকারি চাকরির নিরাপত্তা ও সুবিধা।
- ডেন্টিস্ট্রি ক্যারিয়ারে অভিজ্ঞতা ও সিভি শক্তিশালী করার সুযোগ।
তাই দেরি না করে এখনই আবেদন করুন। এ ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না!

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।








