
WB Govt Job 2026: দার্জিলিঙে প্রশাসনিক স্তরে কর্মী নিয়োগের উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ়। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক ও অফিসার-সহ একাধিক পদে কর্মী নেওয়ার কথা জানানো হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কাজের সুযোগ মিলবে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সূত্র ধরে জানা গিয়েছে, গ্রুপ-এ এবং গ্রুপ-বি বিভাগে মোট ১৪টি শূন্যপদ পূরণ করা হবে। গ্রুপ-এ স্তরের কর্মীদের জন্য মাসিক পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ১৫ হাজার টাকা, আর গ্রুপ-বি স্তরে তা ১২ হাজার টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়োগে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ, সরকারি বা সরকারি অধীনস্থ সংস্থা থেকে অবসর নিয়েছেন এমন প্রার্থীদেরই বিবেচনা করা হবে। পদভেদে প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি বিজ্ঞপ্তিতে আলাদা করে উল্লেখ রয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা বা অনলাইন আবেদনপত্র দাখিলের ব্যবস্থা রাখা হয়নি। ‘ওয়াক-ইন ইন্টারভিউ’-এর মাধ্যমেই প্রার্থীদের নির্বাচন করা হবে। নির্ধারিত তারিখে সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। ওই দিন সকাল ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি, প্রয়োজনীয় নথির তালিকা এবং ঠিকানার বিস্তারিত জানতে দার্জিলিঙ জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







