এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড-এ ৫৯ জন কর্মী নিয়োগ, কোন পদের জন্য মাসিক বেতন ২ লক্ষ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
nbcc-india-recruitment-59-posts-apply-salary-details

NBCC Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডে ৫৯টি শূন্যপদে নিয়োগ হবে। বিভিন্ন বিভাগে আবেদন শুরু ৬ মার্চ থেকে, শেষ দিন ৫ এপ্রিল।

কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদে কর্মী প্রয়োজন। জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, ডেপুটি ম্যানেজার কোম্পানি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন, রাজভাষা ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সিনিয়র প্রোডাক্ট এগজ়িকিউটিভ সিভিল, পাবলিক হেল্‌থ ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট আইটি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৫৯টি।

পদভেদে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ থেকে ৫৪ বছরের মধ্যে নির্ধারিত। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মে বয়সে ছাড় রয়েছে। নিযুক্তদের মাসিক বেতনক্রম পদের ভিত্তিতে সর্বাধিক ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকার মধ্যে হতে পারে। অন্যান্য ভাতা ও সুযোগসুবিধাও প্রযোজ্য হবে। ম্যানেজার আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং পদে আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর আবশ্যিক। পাশাপাশি ছ’বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও পৃথক যোগ্যতার উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

READ  রেলের পরীক্ষায় কেন আধার কার্ড বাধ্যতামূলক? জারি হল একগুচ্ছ নতুন নিয়ম

প্রতিষ্ঠান সূত্রে খবর, আবেদন সম্পূর্ণ অনলাইনে জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা আবেদনমূল্য থেকে অব্যাহতি পাবেন, অন্যদের ক্ষেত্রে ১০০০ টাকা আবেদনমূল্য নির্ধারিত হয়েছে। প্রাথমিক বাছাইয়ের পর সিবিটি, স্কিল টেস্ট বা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখা হবে।

Share this: