কৃষি গবেষণা প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, কারা আবেদনের সুযোগ পাবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
icar-iari-jrf-recruitment-2026-application-last-date-5-march

IARI Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ডিভিশন অফ সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ৫ মার্চ পর্যন্ত ই-মেল মারফত আবেদন পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠান সূত্রে খবর, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, প্লান্ট প্যাথোলজি কিংবা লাইফ সায়েন্সেসের বিভিন্ন শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

সংশ্লিষ্ট বিভাগে গবেষণার কাজের জন্য প্রার্থীদের নিউক্লিক অ্যাসিড আইসোলেশন, পিসিআর, প্লাসমিড আইসোলেশন, মলিকিউলার ক্লোনিং এবং বায়োইনফরমেটিক্স বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার থেকে ৪২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। শূন্যপদ একটি।

READ  হিন্দুস্তান পেট্রোলিয়ামে ৬০৮ জন ইঞ্জিনিয়ার নিয়োগ, পশ্চিমবঙ্গ-সহ আর কোথায় পোস্টিং?

সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা খতিয়ে দেখে বিবেচনা করা হবে। আবেদনপত্র ই-মেল মারফত পাঠাতে হবে ৫ মার্চের মধ্যে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ আলাদাভাবে জানানো হবে।

Share this: