‘প্রাইভেট’ পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে? কোন নিয়মে হবে পরীক্ষা?

প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ২৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। একই সঙ্গে পরীক্ষার বিধি প্রকাশ করেছে বোর্ড।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
cbse-practical-exam-2026-private-candidates-date-guidelines

CBSE Exam 2026: দেশের অন্যতম শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে হাজির থাকতে হবে। সঙ্গে আনতে হবে পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট এবং চলতি বছরের অ্যাডমিট কার্ড। এই নথি না থাকলে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার্থীর সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য নিশ্চিত করতে হবে। কোনও পরীক্ষার্থী অনুপস্থিত না থাকে, তা নিশ্চিত করার দায়িত্বও স্কুলগুলির উপরেই বর্তাবে।

বোর্ডের নির্দেশ অনুযায়ী, ২০২৬ সালের লিখিত পরীক্ষা যে স্কুলে নেওয়া হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রে সেখানেই প্র্যাকটিক্যাল পরীক্ষা আয়োজন করা হবে। বিষয়ভিত্তিক উত্তরপত্র নির্দিষ্ট সংখ্যায় বরাদ্দ করা হয়েছে। কত জন পরীক্ষার্থী অংশ নিলেন এবং উত্তরপত্র গ্রহণের হিসাব নির্দিষ্ট পোর্টালে নির্ধারিত সময়ের মধ্যে নথিভুক্ত করতে হবে।

READ  পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করলেই বাতিল হবে গোটা পরীক্ষা! চালু হল সিবিএসই-র নতুন নিয়ম

দশম বা দ্বাদশ শ্রেণিতে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা প্রাইভেট ক্যান্ডিডেট হিসাবে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পান। কেউ কেউ নির্দিষ্ট বিষয়ে নম্বর বৃদ্ধি করতে বা পূর্বে অনুপস্থিত থাকার কারণে এই সুযোগ গ্রহণ করেন। সব বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়, বিষয় নির্বাচন করা যায় বিধি মেনে।

প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। দ্বাদশ শ্রেণির কয়েকটি বিষয়ে বহিরাগত পরীক্ষক নিয়োগ করা হবে। তাঁদের নির্বাচন করবেন সংশ্লিষ্ট অঞ্চলের রিজ়িওনাল ডিরেক্টর বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। স্কুলের শিক্ষকদের মধ্য থেকে পরিদর্শক মনোনয়ন করবেন সেন্টার সুপারিন্টেন্ডেন্ট।

সংসদ সূত্রে খবর, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত যে সব তথ্য সমাজমাধ্যমে ঘুরছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে বোর্ড। পরীক্ষার্থীদের ভুয়ো প্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this: