বন সহায়ক নতুন নিয়োগে স্থগিতাদেশ! নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

bana-sahayak-new-recruitment-suspend-by-kolkata-high-court

বন সহায়ক নতুন নিয়োগে স্থগিতাদেশ: বন সহায়ক পদে নতুন নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের একক বেঞ্চ দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল, আপাতত তার ওপর স্থগিতাদেশ থাকবে জানিয়ে দিলো উচ্চ আদালত।

২০২০ সালে বন সহায়কের অস্থায়ী পদে নতুন নিয়োগে ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি খুঁজে পান। তাঁর নির্দেশ অনুযায়ী, পুরনো প্যানেল দু মাসের মধ্যে বাতিল করে নতুন প্যানেল তৈরি করতে হবে। নতুন প্যানেলে যাদের নাম বাদ যাবে, তাদের চাকরি বাতিল করা হবে। বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ, পুরনো প্যানেল বাতিল করার যেই নির্দেশ দিয়েছিলেন, তাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

READ  রিজার্ভ ব্যাঙ্কে ৬৫০ সহকারী পদে কর্মীর খোঁজ, আবেদন করবেন কী ভাবে?

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি ভিএম ভেলুমণি এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বন সহায়ক পদে নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের বিজ্ঞপ্তির উপর আগামী ৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে।

সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, পুরোন প্যানেলের বাতিল করে নতুন প্যানেল তৈরি এবং নিয়োগ প্রক্রিয়াও পুনরায় শুরু করতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি বিবেক চৌধুরী ও বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে এই মামলা চলছিল। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, এই নিয়োগের বিজ্ঞপ্তিতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

Share this: