
জেলার বেকার যুবক-যুবতীদের জন্য নতুন বছরের শুরুতেই সুখবর নিয়ে এল পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে একাধিক শূন্যপদে দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, সাইকোলজিস্ট থেকে শুরু করে কাউন্সেলর – বিভিন্ন স্তরে এই নিয়োগ সম্পন্ন হবে। ঘরোয়া পরিবেশে নিজের জেলাতেই সরকারি প্রকল্পের অধীনে কাজ করার এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না স্থানীয় চাকরিপ্রার্থীরা।
সূত্রের খবর, এবারের নিয়োগ প্রক্রিয়ায় ১০টি শূন্যপদ পূরণ করা হবে। যেখানে মেল ও ফিমেল কাউন্সেলর ছাড়াও রয়েছে অডিয়োলজিস্ট ও সোশ্যাল ওয়ার্কারের মতো পদ। নিযুক্তদের কাজের বিনিময়ে মাসে ১৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৮,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে। পদের গুরুত্ব অনুযায়ী বেতন কাঠামো সাজানো হয়েছে। ২০ থেকে ৪০ বছর বয়সের যেকোনো যোগ্য প্রার্থী এই নিয়োগের জন্য লড়াই করতে পারবেন, তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি বিধি মেনে বয়সের বিশেষ ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মনোবিদ্যায় স্নাতক পাশ করলেই সাইকোলজিস্ট পদের জন্য আবেদন জানানো যাবে। বিশেষ করে যাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, নিয়োগের দৌড়ে তারা বাড়তি অগ্রাধিকার পাবেন। অন্যান্য পদগুলির জন্য প্রয়োজনীয় কারিগরি যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। আবেদনকারীদের মেধা এবং একাডেমিক রেকর্ডের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে বলে বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে।
আগ্রহী প্রার্থীদের যাবতীয় নথিপত্র-সহ রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন সারতে হবে। আবেদনের শেষ সময়সীমা ধার্য করা হয়েছে আগামী ৯ জানুয়ারি। আবেদনের পদ্ধতি এবং অন্যান্য শর্তাবলি বিশদে জানতে প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in নিয়মিত ভিজিট করতে পরামর্শ দেওয়া হয়েছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







